নিজস্ব প্রতিবেদক, কুশলিয়া:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে ৫নং কুশলিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী দিলরুবা পারভীন (ডলি)।
ঈদ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি সর্বস্তরের জনসাধারণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে 'ঈদ মোবারক' জানিয়েছেন। একই সাথে তিনি আসন্ন নির্বাচনে ১, ২, ৩ নং ওয়ার্ডের সর্বসাধারণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
"পবিত্র আমানত রক্ষা ও সেবায় অঙ্গীকারাবদ্ধ"—এই স্লোগানকে সামনে রেখে দিলরুবা পারভীন (ডলি) জানান, তিনি অবহেলিত মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। তিনি সমাজের নারীদের অধিকার রক্ষা এবং এলাকার আইন-শৃঙ্খলা ও সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনী এলাকা ১, ২, ও ৩ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, দিলরুবা পারভীন একজন যোগ্য ও সমাজসেবক নারী হিসেবে ইতোমধ্যে এলাকায় বেশ পরিচিতি লাভ করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার সার্বিক কল্যাণে তাকে সংরক্ষিত মহিলা মেম্বার হিসেবে দেখতে চান সাধারণ ভোটাররা।
দিলরুবা পারভীন (ডলি) ৫নং কুশলিয়া ইউনিয়নের ১, ২, ও ৩ নং ওয়ার্ডের সকল মা-বোন এবং সর্বস্তরের জনসাধারণের কাছে আগামী নির্বাচনে তার পাশে থাকার এবং মূল্যবান দোয়া ও সমর্থন দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।